, , ।
লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার দু’টি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থী পাশ করেনি। প্রতিষ্ঠিান দু’টি হলো মোহরকয়া দাখিল মাদ্রাসা এবং বিলমাড়ীয়া দাখিল মাদ্রাসা।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানাযায়, কোন পরীক্ষার্থী পাশ না করা প্রতিষ্ঠান দু’টি থেকে এবছর যথাক্রমে ৩ জন ও ২ পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেয়। এছাড়া উপজেলায় এসএসসি পরীক্ষায় ২৬শ পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ১১শ ৬৪ জন। জিপিএ ৫ পেয়েছে ১৫৮ জন। পাশের হার শতকরা ৪৪.৭৬। দাখিল পরীক্ষায় ৩৭৬ জন অংশ নিয়ে পাশ করেছে ১৬১ জন। জিপিএ ৫ পেয়েছে ৫ জন। পাশের হার শতকরা ৪২.৮১। এসএসসি (ভোকেশনাল) ৭০০ জন অংশ নিয়ে পাশ করেছে ৩৬৩ জন। জিপিয়ে ৫ পেয়েছে ৯ জন। পাশের হার শতকরা ৫১.৮৫।