, , ।
গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাঁড়ালডাঙ্গা সীমান্তে ৫ লাখ ৫৯ হাজার ভারতীয় পাতার বিড়ি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়। গত শনিবার গভীর রাতে ওই সীমান্তের বড়বিল নামক স্থানে অভিযান চালিয়ে বিড়িগুলো জব্দ করা হয়। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেন নি বিজিবি।
১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নে অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, শনিবার গভীর রাতে চাঁড়ালডাঙ্গা বিওপির টহল কমান্ডার হাবিলদার আকরাম হোসেনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল ৯ সীমান্তের বড়বিল নামক স্থানে অভিযান চালানো হয়। এ সময় ওই স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ৫ লাখ ৫৯ হাজার ভারতীয় বিড়ি ও একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়। অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
আটককৃত ভারতীয় বিড়িগুলো গোমস্তাপুর থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে অধিনায়ক জানিয়েছেন। তিনি আরোও জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু, মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রয়েছে।