বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।

খাতওয়ারি প্রবৃদ্ধি চিত্র এখানে তুলে দেওয়া হলো-
কৃষিখাত
সার্বিক বিবেচনায় কৃষিখাতে ২০২০-২১ অর্থবছরের চূড়ান্ত হিসাবে শতকরা ৩ দশমিক ১৭ শতাংশ প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে, যা সাময়িক হিসাবে ছিল ২ দশমিক ৩৭ ভাগ। চূড়ান্ত হিসাবে ২০২০-২১ অর্থবছরে শস্য উপখাতে শতকরা ২ দশমিক ২৯ শতাংশ, পশুপালন উপখাতে শতকরা ২ দশমিক ৯৪ শতাংশ, বন উপখাতে শতকরা ৪ দশমিক ৯৪ শতাংশ এবং মৎস্যখাতে শতকরা ৪ দশমিক ১১ শতাংশ প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে।
শিল্পখাত
২০২০-২১ অর্থবছরে ম্যানুফ্যাকচারিং খাতের প্রবৃদ্ধি ১১ দশমিক ৫৯ শতাংশ প্রাক্কলন করা হয়েছে। বছর শেষে বিদ্যুৎখাতে ১১ দশমিক ৬৫ শতাংশ এবং নির্মাণখাতে ৮ দশমিক শূন্য ৮ শতাংশ প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে। সার্বিকভাবে চূড়ান্ত হিসাব অনুযায়ী শিল্পখাতে ২০২০-২১ অর্থবছরে প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে ১০ দশমিক ২৯ ভাগ, সাময়িক হিসাব ছিলো ৫ দশমিক ৯৯ ভাগ।
সেবাখাত
২০২০-২১ অর্থবছরের চূড়ান্ত হিসাবে পাইকারি ও খুচরা ব্যবসাখাতে ৭ দশমিক ৬৪ শতাংশ, যানবাহন খাতে ৪ দশমিক শূন্য ৪ শতাংশ, ব্যাংক ও বীমাখাতে ৫ দশমিক ৮২ শতাংশ, শিক্ষাখাতে ৫ দশমিক ৮১ শতাংশ ও স্বাস্থ্যখাতে ১০ দশমিক ৬০ শতাংশ প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে। সার্বিকভাবে চূড়ান্ত হিসাব অনুযায়ী, সেবাখাতে ২০২০-২১ অর্থবছরে প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে ৫ দশমিক ৭৩ ভাগ যা সাময়িক হিসাব ছিলো ৫ দশমিক ৮৬ ভাগ। জিডিপি প্রবৃদ্ধির স্থির মূল্য দাঁড়িয়েছে ৪১৬ বিলিয়ন ডলার, যা প্রাথমিক হিসাব ছিলো ৪১১ বিলিয়ন ডলার। মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ লাখ ১৯ হাজার ৭৩৮ টাকা, যা প্রাথমিক হিসাবে ছিল ২ লাখ ১৬ হাজার ৫৮৯ টাকা।