সর্বশেষ সংবাদ :

নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম : সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে

নলডাঙ্গা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে। শুক্রবার ৭ আগষ্ট সন্ধ্যায় নলডাঙ্গা উপজেলার পাটুলে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি আরো বলেন, পর্যটনের মাষ্টার প্ল্যানে আপনাদের এই এলাকাও থাকবে।
জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সাংসদ এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। প্রধান বক্তা পাটুলে ১টি মিনি পার্ক ও ১টি ভালো মানের রেস্টুরেন্ট করার দাবি জানান।
এসময় ছিলেন, নাটোর জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ, নাটোর পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা কাজী শাহ আলম, সাবেক মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, নলডাঙ্গা উপজেলা বিএনপি নেতা শফিকুল ইসলাম বুলবুল প্রমূখ।


প্রকাশিত: August 9, 2026 | সময়: 4:20 am | সুমন শেখ