সর্বশেষ সংবাদ :

রাবির দুই শিক্ষার্থীর মৃত্যু বিমা দাবির চেক হস্তান্তর

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষার্থী মো. জাহিদুল ইসলাম সাইমন ও চেসি দে ত্রিপুরার মৃত্যু বিমা দাবি বাবদ চেক রবিবার সকালে উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অভিভাবকদের নিকট হস্তান্তর করেন।
এসময় কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসেন, ছাত্র-উপদেষ্টা প্রফেসর এ এইচ এম খুরশীদ আলম, মাইক্রোবায়োলজি বিভাগের সভাপতি ও শিক্ষকবৃন্দসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন। এর আগে সংশ্লিষ্ট বিমা কোম্পানীর পক্ষ থেকে চেকগুলো উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়কে প্রদান করা হয়।
প্রসঙ্গত, মো. জাহিদুল ইসলাম সাইমন (ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট) ও চেসি দে ত্রিপুরা (মাইক্রোবায়োলজি বিভাগ) যথাক্রমে ১২ আগস্ট ২০২৬ ও ২২ অক্টোবর ২০২৬ তারিখে মৃত্যুবরণ করেন।


প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬ | সময়: ৭:০৩ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর