সর্বশেষ সংবাদ :

বাড়ির পাশে মুরগির সেড নির্মাণে অভিযোগ

পাঁচবিবি প্রতিনিধি: আবাসিক এলাকায় মুরগির খামার নির্মাণের ফলে পরিবেশ দূষণ ও দুর্গন্ধের আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করে প্রতিকারের আশায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেন। উপজেলার ভীমপুর গ্রামের মৃত আমিনুল মন্ডলের ছেলে মোঃ ছাইদুল ইসলাম (ভলি) লিখিত অভিযোগ করেন।
ছাইদুল অভিযোগ করেন, তার বসতবাড়ির সংলগ্ন লেদু জোয়ার্দারের ছেলে মোজাম্মেল হক জোয়াদ্দার (৬০) মুরগির সেড নির্মাণ করছেন। সেডে মুরগি লালন-পালন শুরু হলে সেডের বিষ্ঠার গন্ধে বাড়িতে বসবাস করা কঠিন হয়ে পড়বে এবং পরিবেশ দূষিত হবে।
পরিবেশ দূষণ রোধ ও বাড়ির পাশে মুরগির সেড নির্মাণ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এবিষয়ে মোজাম জোয়ার্দার বলেন, মুরগির বিষ্ঠার গন্ধ যাতে সাইদুলের বাড়িতে না যায় তার বাড়ির পাশে উঁচু করে ওয়াল দিব।
পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।


প্রকাশিত: August 7, 2026 | সময়: 4:25 am | সুমন শেখ

আরও খবর