সর্বশেষ সংবাদ :

জাবিতে ছাত্রশক্তির উদ্যোগে ‘জুলাই রক্তক্ষরণের উত্তরাধিকার’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ‘জুলাই রক্তক্ষরণের উত্তরাধিকার’ শীর্ষক এক বিশেষ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় চীফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার (২৭ জুলাই) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার কক্ষে এই অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে জুলাই রক্তক্ষরণের উত্তরাধিকার শীর্ষক রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন আফফান ইবনে আনোয়ার(ফিন্যান্স এবং ব্যাংকিং বিভাগ)
দ্বিতীয় স্থান অধিকার করেন ইবসার আরাফাত সওদাগর(নাটক ও নাট্যতত্ব বিভাগ) এবং তৃতীয় স্থান অধিকার করেন মুমতাহিনা মিজান (চারুকলা বিভাগ)।

রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীকে ১০০০০ টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে ৬০০০ টাকা ও তৃতীয় স্থান অধিকারীকে ৪০০০ টাকা পুরস্কারসহ সনদ ও বই উপহার দেওয়া হয়।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, জাবি শাখা ছাত্রশক্তির সভাপতি জিয়াউদ্দিন আয়ান এবং সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্বেষাসহ কেন্দ্রীয় ও শাখা ছাত্রশক্তির নেতাকর্মীবৃন্দ, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিরোধী দলীয় চিপ হুইফ নাহিদ ইসলাম বলেন,”শুধু জুলাই গণঅভ্যুত্থান নয় বিগত ফ্যাসিবাদি আমলে বাংলাদেশর ছাত্ররাজনীতির ইতিহাস যদি রচনা করা হয় তাহলে একটা বিশাল অধ্যায় রচনা করতে হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে নিয়ে। আমাদের অনেক বেশি জুলাই গণঅভ্যুত্থান নিয়ে লেখালেখি, গবেষণা, ইতিহাস, শিল্প, সাহিত্য প্রয়োজন। জুলায়ের চেতনাকে ধারণ করতে এত সুন্দর আয়োজন করার জন্য ছাত্রশক্তিকে আমি ধন্যবাদ জানাই।”

​আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাবি উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “জুলাই আমার কাছে আবেগের নাম। আমরা সবাই জুলাইয়ের প্রোডাক্ট। আমরা আজকে এই জায়গায় আছি জুলাইয়ের কারণে। আমরা সকলে কেবল মুখে সততার কথা না বলে জুলাইয়ের চেতনা ধারণ করে কাজেও সততার প্রমাণ দেব।”

জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার সভাপতি জিয়াউদ্দিন আয়ান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে প্রথম ছাত্রলীগ বিতাড়িত ক্যাম্পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই প্রথম মুখে লাল কাপড় বেঁধে প্রতিবাদ জানিয়েছিলো। যেসকল শিক্ষকরা জুলাই যোদ্ধাদের ওপর হামলায় মদদ দিয়েছিলো তাদের যথাযথ বিচার নিশ্চিত করতে হবে। ”

আলামিন /শামি


প্রকাশিত: July 27, 2026 | সময়: 10:26 pm | Daily Sunshine