সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে বাফুফে এএফসি ‘সি’ ডিপ্লোমা কোচিং কোর্সের উদ্বোধন

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা স্টেডিয়ামে বাফুফে (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) আয়োজিত এএফসি ‘সি’ ডিপ্লোমা কোচিং কোর্স-২০২৬ এর উদ্বোধন শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
কোর্সটির প্রথম পর্ব ২৪ থেকে ৩০ জুলাই এবং দ্বিতীয় পর্ব আগামী ২০ থেকে ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) কোচিং কনভেনশনের আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজশাহী জেলা স্টেডিয়ামের ক্রীড়া সদস্য সচিব মোজাম্মেল হক মোজাম বলেন, ‘খেলার উন্নয়নে দক্ষ প্রশিক্ষকের কোনো বিকল্প নেই। তৃণমূল পর্যায়ে ফুটবলের বিকাশে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় স্টেডিয়ামের ক্রীড়া সদস্য সচিব এবং বিভাগের ক্রীড়া সংগঠক মুজাহিদ সুমনসহ অন্যান্য অতিথিরা।


প্রকাশিত: July 25, 2026 | সময়: 3:47 am | সুমন শেখ