, , ।
টাঙ্গাইল প্রতিনিধি: দেশীয় মাছের সুরক্ষায় টাঙ্গাইলের ধনবাড়ীতে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযানে ধনবাড়ী পৌরসভার নিজবর্ণি এলাকার সওদাগর পাড়ায় নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংষ করা হয়েছে। এসময় অর্থদন্ড প্রদান করা হয়েছে।
বুধবার দুপুরে নিজবর্ণি এলাকায় এ অভিযান পরিচালনা করেন ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দিল আফরোজ।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দিল আফরোজ বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ ও বিধিমালা ১৯৮৫ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে ১৫০ মি. নিষিদ্ধ চায়না দুয়ারি জাল সহ রিপন হোসেন (৬০)নামের একজনকে হাতে নাতে ধরে ফেলা হয়। পরে জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় ও তাকে দশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। আগামী দিনে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।
অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে সহ আইন শৃংখলা বাহিনীর সদস্য ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারীগণ উপস্থিত ছিলেন।