সর্বশেষ সংবাদ :

বায়তুস সালাম উপশহর বড় মসজিদের নির্মাণাধীন নতুন বহুতল ভবন পরিদর্শন ও মুসল্লীদের সাথে কুশল বিনিময়ে রাসিক প্রশাসক

স্টাফ রিপোর্টার: বায়তুস সালাম উপশহর বড় মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় করেন রাজশাহী সিটি করপোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। শুক্রবার নামাজ শেষে তিনি মসজিদের মুসল্লীদের সাথে কুশল বিনিময় করেন। এরপর তিনি মসজিদের ৫ তলাবিশিষ্ট নির্মাণাধীন নতুন ভবন পরিদর্শন করেন। এ সময় মসজিদ কমিটি ও মুসল্লীদের দাবির প্রেক্ষিতে মসজিদের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন রাসিক প্রশাসক। এরপর উপশহর এলাকায় সড়কের চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন তিনি।
এ সময় বায়তুস সালাম উপশহর বড় মসজিদ কমিটির সভাপতি জহরুল আলম, সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ, রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারঃ) আহমদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান, সহকারী প্রকৌশলী শাহেদুজ্জামান জীবন, নগর পরিকল্পনাবিদ বনি আহসান, উপ-সহকারী প্রকৌশলী মোকাম্মেল হোসেন পপিসহ মসজিদের মুসল্লীবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


প্রকাশিত: July 18, 2026 | সময়: 4:32 am | সুমন শেখ