সর্বশেষ সংবাদ :

শিক্ষা পদক প্রতিযোগিতায় ধনবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

টাঙ্গাইল প্রতিনিধি: দেশে যে পরিমাণ গাছ থাকা দরকার তা নেই। তাই বর্তমান সরকারের পক্ষ থেকে আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে। বুধবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতা ২০২৬ এর পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানটি সারা দেশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি সম্প্রচার করা হয়। সেই সাথে দেশের প্রতিটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৩টি করে বৃক্ষ রোপন কর্মসূচী গ্রহণ করা হয়।
বুধবার প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী তারেক রহমান বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন করেন।
তারই ধারাবাহিকতায় বুধবার ১৫ জুলাই ধনবাড়ী পৌরসভার চাতুটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়। অনুষ্ঠানটি প্রাথমিকের শিশু শিক্ষার্থীদের সাথে দেখতে উপস্থিত হন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী। সেই বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে চাতুটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৩ টি বৃক্ষ রোপন উদ্বোধন করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মিজ্ নূরজাহান আক্তার সাথী।
এসময় ধনবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: ফরহাদ হোসেন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্পা মোদক সহ অন্যরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা উক্ত কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহনে সকল আয়োজনকে প্রাণবন্ত করে তুলে।


প্রকাশিত: July 16, 2026 | সময়: 4:54 am | সুমন শেখ

আরও খবর