সর্বশেষ সংবাদ :

রাসিক প্রশাসকের সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক। মঙ্গলবার সকালে রাজশাহী নগর ভবনে রাসিক প্রশাসকের দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে রাজশাহী নগরীর উন্নয়ন, শিক্ষা ও গবেষণার অগ্রগতি এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। এ সময় নগর উন্নয়ন ও উচ্চশিক্ষার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।


প্রকাশিত: July 15, 2026 | সময়: 3:53 am | সুমন শেখ