সর্বশেষ সংবাদ :

নাচোলে ধর্ষণ চেষ্টা অভিযোগে এক হিন্দু নারীর মামলা দায়ের

নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক সনাতন ধর্মালম্বী নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে এক মুসলিম যুবকের নামে। ভূক্তোভূগি ওই নারী বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল-১ এ ঘটনায় মামলা দায়ের করেছেন।
ভূক্তোভূগি নারী নাচোল উপজেলার সাবাইতাড়া গ্রামের বাসিন্দা। তিনি আরজিতে উল্লেখ করেছেন, নাচোল উপজেলার চন্দ্রাইল গ্রামের রুস্তুম আলীর ছেলে আনিকুল ইসলামের (৩৮) সাথে ২০০২ সাল থেকে থেকে গভীর সম্পর্ক ছিল। ওই সময় আনিকুল ইসলাম তাকে বিয়ের প্রলোভন দিয়ে দীর্ঘদিন শারিরিক সম্পর্ক গড়ে তোলে। পরে বিয়ের জন্য চাপ দিলে আনিকুল হিন্দু মুসলিম বিয়ে সমাজ মানবে না অযুহাতে এড়িয়ে যায়। ফলে তাদের সম্পর্ক ছিন্ন হয়। পরবর্তীতে বিয়ে সাদি করে ওই নারী ২টি সন্তান নিয়ে সুখে বসবাস করে আসছিল।
এর পরও আনিকুল ওই নারীর সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা করতে থাকে কিন্তু অস্বীকৃতি জ্ঞাপন করে নারী।
অন্যদিকে ২০০২ সাল থেকে সুসম্পর্ক থাকাকালীন বিভিন্ন সময়ে আনিকুল ওই নারীর কাছে ৫ লক্ষ টাকা ধারে নেয় কিন্তু চাইলে সে দিতে টালবাহানা করে। সুকৌশলে আনিকুল গত ১ মে রাত ১০ টার দিকে পাওনা টাকা দেয়ার কথা বলে ওই নারীর শয়ন কক্ষে প্রবেশ করে ভূক্তভোগী নারীকে পুনরায় জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে।
এ ঘটনার পর পাওনা টাকা ফেরত সহ ও ধর্ষণ চেষ্টার সুষ্টু বিচার দাবী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে মামলা করেন। আনিকুলের সাথে যোগাযোগের চেষ্ঠা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। মামলার তন্দকারী কর্মকর্তা এসআই রাজু জানান সঠিক তদন্ত করে আদালতে প্রতিবেদন পাঠাবো।


প্রকাশিত: July 6, 2026 | সময়: 4:57 am | সুমন শেখ