বিএমডিএতে টেকসই পানি ব্যবস্থাপনায় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: বরেন্দ্র অঞ্চলের ভূপৃষ্ঠের পানি ও ভূগর্ভস্থ পানির সমন্বিত ব্যবহারের মাধ্যমে টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে গাণিতিক মডেলিং ভিত্তিক পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ লক্ষ্যে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) রাজশাহী সদর দপ্তরের কনফারেন্স রুমে “বাংলাদেশের বরেন্দ্র অঞ্চলের জন্য গাণিতিক মডেলিংয়ের মাধ্যমে ভূপৃষ্ঠের পানি এবং ভূগর্ভস্থ পানি সম্পদের সংযুক্ত ব্যবহারের অন্বেষণ” শীর্ষক প্রকল্পের খসড়া চূড়ান্ত প্রতিবেদনের ওপর ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম) আয়োজনে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (সচিব পদমর্যাদা) কৃষিবিদ হাসান জাফির তুহিন।
প্রধান অতিথি বলেন, বরেন্দ্র অঞ্চলে জলবাযু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় টেকসই পানি ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। কৃষি উৎপাদন, খাদ্য নিরাপত্তা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীলতা কমিয়ে ভূপৃষ্ঠের পানির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, বৈজ্ঞানিক গবেষণা, গাণিতিক মডেলিং এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে প্রণীত পরিকল্পনা ভবিষ্যতে পানিসম্পদ ব্যবস্থাপনায় কার্যকর দিকনির্দেশনা প্রদান করবে।
সভায় সভাপতিত্ব করেন বিএমডিএ‘র নির্বাহী পরিচালক আবু সাঈদ মোঃ কামরুজ্জামান, এনডিসি, (অতিরিক্ত সচিব)। এসময় আরো উপস্থিত ছিলেন বিএমডিএ‘র অতিঃ প্রধান প্রকৌশলী ড. আবুল কাসেম, ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম) এর উপ-নির্বাহী পরিচালক (অপারেশন) সোহেল মাসুদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ নাজিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিন্নুরাইন খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শিবির আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সমসের আলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাবিবুর রহমান খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. এজাদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান, নির্বাহী প্রকৌশলী সৈয়দ জিল্লুর বারী, নির্বাহী প্রকৌশলী এএসএম দেলোয়ার হোসেন সহ রাজশাহী ও বিভাগের বিভিন্ন সার্কেল ও রিজিয়নের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলীগণ সহ অনুষ্ঠানে বিএমডিএ, আইডব্লিউএম এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকৌশলী, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় প্রকল্পের খসড়া চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করা হয়।
প্রতিবেদনে বরেন্দ্রে অঞ্চলের বর্তমান পানি সম্পদের অবস্থা, ভূপৃষ্ঠের পানি ও ভূগর্ভস্থ পানির সমন্বিত ব্যবহারের সম্ভাবনা, ভবিষ্যৎ চাহিদা এবং টেকসই পানি ব্যবস্থাপনার বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়। এ সময় উপস্থিত বিশেষজ্ঞ, প্রকৌশলী ও কর্মকর্তারা প্রতিবেদনের বিভিন্ন দিক নিয়ে মতামত ও পরামর্শ প্রদান করেন।


প্রকাশিত: জুন ৩০, ২০২৬ | সময়: ৪:০০ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর