সর্বশেষ সংবাদ :

৩০ জুন পর্যন্ত রাসিকের বকেয়া হোল্ডিং ট্যাক্স ও দোকান ভাড়ার সারচার্জ মওকূফ

স্টাফ রিপোর্টার: আগামী ৩০ জুন পর্যন্ত বকেয়া হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স নবায়ন ফি এবং বকেয়া ও হাল দোকান ভাড়ার ওপর আরোপিত ১৫ শতাংশ সারচার্জ মওকূফ ঘোষণা করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। রবিবার প্রকাশিত রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরবাসীর সুবিধার্থে আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত রাজশাহী সিটি করপোরেশনের বকেয়া হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স নবায়ন, বকেয়া ও হাল দোকান ভাড়ার ওপর ১৫ শতাংশ সারচার্জ মওকূফ করা হয়েছে। এ সুযোগ গ্রহণ করে নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া পরিশোধের জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে বিধি মোতাবেক প্রযোজ্য অন্যান্য সুবিধাও গ্রহণের অনুরোধ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


প্রকাশিত: জুন ২২, ২০২৬ | সময়: ৫:৪১ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর