সর্বশেষ সংবাদ :

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন

লিয়াকত আলী বাবলু মহাদেবপুর :

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রজেক্ট এন্ড ইনভেশন আইডিয়া সোকেচিং প্রোগ্রাম এর উদ্বোধন করা হয়েছে। মেধা- বিজ্ঞান- উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১২ জুন শুক্রবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ এই প্রজেক্ট এর উদ্বোধন করেন।

 

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও বিশ্লেষণ ধর্মী চিন্তা সৃষ্টিতে গুরুত্বারোপ এবং সুশিক্ষায় মেধাবী শিক্ষক কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিভাগ সারাদেশে এই প্রকল্প গ্রহণ করে।

 

 

উক্ত প্রকল্পের উদ্বোধন কালে উপজেলা একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে জাহাঙ্গীরপুর সরকারি কলেজের প্রভাষক সোহেল রানা ,এনায়েতপুর ওয়াজেদিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক বিপি এনামুল হক ,সফাপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ তোজাম্মেল হক, জোয়ানপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাপস হাজরা বক্তব্য রাখেন। এই প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন এলাকার ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৫টি উদ্ভাবনী প্রজেক্ট উপস্থাপন করেছে।

লিয়াকত /শামি


প্রকাশিত: June 13, 2026 | সময়: 2:17 pm | Daily Sunshine