রবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে গত দুইদিন হতে ভারতীয় শূন্য রেখায় অবস্থান করা ২৮ জনকে শুক্রবার রাতের আঁধারে ফিরেয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার সকাল থেকে ২৮ জনকে ওই সীমান্তে চলাচল করতে দেখা যায়নি বলে এমন ধারণা করছে নওগাঁ ব্যাটালিয়নের ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম।
তবে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বিজিবি সদস্যরা সীমান্তে সর্তক অবস্থানে রয়েছে বলে তিনি জানান। এদিকে ওই ব্যক্তিরা গত ৪ জুন ভোররাত থেকে ভারতীয় শূন্যরেখার রোদ ও ঝড়বৃষ্টি মাথায় নিয়ে অবস্থান করছিলেন।
১৬ বিজিবি অধিনায়ক আরোও জানান, ওই ২৮ জন ব্যক্তি ভারতের অভ্যন্তরে শূন্যরেখা থেকে প্রায় ৫০ গজ দূরে অবস্থান করছিলেন। বর্তমানে সীমান্তের ১৫০ গজের মধ্যে তাদের অবস্থান বা চলাচল আর পরিলক্ষিত হচ্ছে না।
তিনি ধারণা করছেন, শুক্রবার গভীর রাতের কোনো এক সময়ে বিএসএফ তাদেরকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে গেছে। এদিকে বিজিবি সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ সহ যেকোনো ধরনের অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে সর্বোচ্চ সতর্কতা অবস্থানে রয়েছে।
এদিকে বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারিকুল ইসলাম সাদ্দাম বলেন, ওইদিন রাতে সীমান্তের আনারপুর গুঘিয়া এলাকায় কাঁটাতারের বেড়ার গেট খুলে ২৮ জনকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে বিএসএফ। কিন্তু বিজিবির তৎপরতায় বাংলাদেশে প্রবেশ করতে পারেনি তারা। পরে ভারতীর অংশের শূন্যরেখায় অবস্থান করছিলেন তারা।
তিনি জানান শুক্রবার রাতের কোন একসময় ২৮ জনকে বিএসএফ ওইস্থান থেকে নিয়ে গেছে। শনিবার সকাল থেকে তাদেরকে আর সীমান্তে দেখতে পাওয়া যায়নি বলে তিনি জানান।
উলে¬খ্য, গত ৪ জুন ভোর রাতে বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ২৮ জন বাংলাদেশিকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির সতর্ক অবস্থান ও তাৎক্ষণিক তৎপরতার কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়। ২৮ জনের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী এবং ৬ জন শিশু ছিল।