সর্বশেষ সংবাদ :

চাটমোহরে হিটস্ট্রোকে এক কৃষকের মৃত্যু

চাটমোহর প্রতিনিধি: পাবনার চাটমোহরে প্রচন্ড তাপদাহ ও ভ্যাপসা গরমে মাঠে ধান কেটে বোঝা নিয়ে বাড়ি ফেরার পথে হিটস্ট্রোকে নিলু সরদার (৪৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার ৬ জুন সকাল সাড়ে ৮ টার দিকে মাঠে ধানের বোঝা নিয়ে পা পিছলে পড়ে ঘটনাস্থলে মারা যান।
নিহত ব্যক্তিরা হলেন, উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বর গ্রামের মৃত নয়শের সরদারের ছেলে। শনিবার ভোরে জালেশ্বর মাঠে ধান কাটতে যান নিলু সরদার। ধানের বোঝা নিয়ে বাড়ি ফেরার পথে সেচপাম্পে ডেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে বুকে ব্যাথা পান।
স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতাস্বীকার করে সাবেক চেয়ারম্যান বজর আলী বাবলু জানান, ভোরে ধানের জমিতে কাজ করে ধান মাথায় নিয়ে বাড়ি ফেরার পথে পা পিছলে পড়ে গিয়ে ঘটনাস্থলে সে মারা যায়।


প্রকাশিত: জুন ৭, ২০২৬ | সময়: ৪:৪২ পূর্বাহ্ণ | সুমন শেখ