সর্বশেষ সংবাদ :

ঈদ উপলক্ষে জয়পুরহাটে হতে যাচ্ছে চ্যা¤িপয়নস ট্রফি

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অনুষ্ঠিত যাচ্ছে জয়পুরহাট চ্যা¤িপয়নস ট্রফি ক্রিকেট ’২৬। এ উপলক্ষে শুক্রবার রাতে জয়পুরহাট শহরের বাটার মোড় এলাকায় ক্যাফে অরেঞ্জ চাইনিজ রেস্টুরেন্টে চ্যা¤িপয়ন ট্রফি উন্মোচন করা হয়।
জয়পুরহাট চ্যা¤িপয়নস লিগ কমিটির আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন, জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এমএ ওহাব, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ স¤পাদক মোরশেদুল আলম লেবু, বিএনপি নেতা অধ্যক্ষ আলী হাসান মুক্তা, আখতারুজ্জামান বাবু, জেলা যুবদলের আহ্বায়ক শাহনেওয়াজ কবির শুভ্র, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মামুনুর রশিদ মামুন প্রধান, ক্রীড়া সংগঠক সুব্বা প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন, জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আব্দুল আলিম, জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মনজুরে মাওলা পলাশ, নিরাপদ সড়ক চাই জয়পুরহাট জেলা কমিটির সভাপতি নুর-ই আলম, মানবাধিকার সংগঠক এ্যাড. আরাফাত হোসেন মনু, বিশিষ্ট ব্যবসায়ী আনিছুর রহমান লিটন, জাহিদুল ইসলাম জাহিদ, ক্রীড়া প্রেমি ও সুধীজন সহ চ্যা¤িপয়ন ট্রফি অংশগ্রহণকারী ৮ টি ক্রিকেট দলের খেলোয়াররা।
জয়পুরহাট চ্যা¤িপয়নস ট্রফি ঈদুল আযহার পরের দিন জয়পুরহাট শহরের তেঘর উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধন করা হবে।
জয়পুরহাট চ্যা¤িপয়নস লিগ কমিটির আয়োজনে ঈদের দ্বিতীয় ও তৃতীয় দুই দিনের খেলায় অংশগ্রহণ করবেন, জয়পুরহাট রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়, জয়পুরহাট সিদ্দিকিয়া কামিল এম,এ মডেল মাদ্রাসা, ভাদসা স্কুল, কেজি স্কুল, তেঘর স্কুল, খনজনপুর উচ্চ বিদ্যালয়, মাত্রাই উচ্চ বিদ্যালয়, মীরগ্রাম স্কুল।
এ খেলায় চ্যা¤িপয়ন দলকে ২৫ হাজার টাকা ও রানার্সআপ দলকে ১৫ হাজার টাকা প্রাইজ মানি দেওয়া হবে বলে জানান আয়োজকরা।


প্রকাশিত: May 24, 2026 | সময়: 3:15 am | সুমন শেখ

আরও খবর