যে কোনো মূল্যে মাদককে প্রতিহত করতে হবে- মুজিবুর রহমান এমপি

স্টাফ রিপোর্টার, গোদাগাড়ী :

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি বলেন, মাদকের থাবায় আমাদের যুব সমাজ ধ্বংসের পথে, যা কেবল তাদের ব্যক্তিগত জীবন নয়, বরং পুরো দেশ ও জাতির ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।

মাদকমুক্ত সমাজ গঠন করতে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছি এবং একে একটি জাতীয় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে । মাদক নির্মূলে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা এবং তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে ।

 

উপস্থিত আপনাদের বক্তব্য সবই নোট করেছি পর্যায়ক্রমে সবই করা হবে। তবে চোরাচালান, মাদক, জুয়া, যৌতুক ও বাল্যবিবাহ শুধু প্রশাসনের পক্ষে সম্ভব নয়। প্রতিরোধ করতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। আমি ইতোমধ্যে আমার দুই উপজেলায় মাদক, জুয়া ও বিভিন্ন অপরাধ প্রতিরোধে প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা করেছি। সেজন্য আপনাদের সবাইকে কাজ করতে হবে, মাদকমুক্ত ঘোষণা করতে জিরো টলারেন্স নিয়ে আসতে পারি তার জন্য সবাইকে সহযোগিতা করতে হবে।

 

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম, গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান, নারী ও শিশু বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা, সমাজসেবা কর্মকর্তা আব্দুল মানিক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংবাদ কর্মী।

 

এছাড়ও আইনশৃঙ্খলা, চোরাচালান, টাস্কফোর্স কমিটির সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, যৌতুক নিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি, বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি, ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি ও উপজেলা পরিষদের মাসিক সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সাইফুল ইসলাম/শামি


প্রকাশিত: মে ২১, ২০২৬ | সময়: ১০:৫৯ অপরাহ্ণ | Daily Sunshine