শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীর বলিভদ্র ইউনিয়নের বাগুয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ধনবাড়ী থানার এসআই মোহাম্মদ ফিরোজ আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে থানা পুলিশ অভিযান করে হাসান (৪৫) নামের এক ইয়াবা ব্যবসায়ী কে গ্রেপ্তার করে। মঙ্গলবার ১৬ জুন বিকেলে তাকে বাগুয়া পানকাতা এলাকার জৈনক মোবারক হোসেনের বাড়ীর সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীর কাছ তেকে ১১ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত হাসান (৪৫) গোপালপুর উপজেলার মাহমুদপুর গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুস সালাম সিদ্দিক জানান, গ্রেপ্তারকৃত আসামী হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে বুধবার ১৭ জুন টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়। ধনবাড়ী থানা এলাকাকে মাদক মুক্ত ও আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি অভিযান অব্যহত রয়েছে।