সর্বশেষ সংবাদ :

তানোরে গ্রাম আদালত অগ্রগতি ও করণীয় বিষয়ক ত্রৈ-মাসিক সভা

স্টাফ রিপোর্টার, তানোর :

রাজশাহীর তানোর উপজেলায় ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম- কম্পিউটার অপারেটরগণের সাথে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় বিষয়ক ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার তানোর উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খানের সভাপতিত্বে ও উপজেলা কো-অর্ডিনেটর মো: আরিফুল ইসলামের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় উপজেলা নির্বাহী অফিসার গ্রাম আদালত সক্রিয়করণে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। গ্রাম আদালতের চলমান কার্যক্রম, মামলা গ্রহণ ও নিষ্পত্তির অগ্রগতি, মামলা নথি ও রেজিস্টার সংরক্ষণ, ফাইল রক্ষণাবেক্ষণ, নথিপত্র হালনাগাদ এবং গ্রাম আদালত বিষয়ে প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে প্রচার ও দেয়াল লিখনের কার্যক্রম জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

 

উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান বলেন, প্রতিটি ইউনিয়নে প্রতি মাসে ৭টি মামলা গ্রহণ ও নিষ্পত্তি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। তিনি গ্রাম আদালতের কার্যক্রমকে আরও কার্যকর, গতিশীল ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান। ইউনিয়ন ভিত্তিক গ্রাম আদালতের বিগত একবছরের মামলা রিপোর্টের অগ্রগতি, বিদ্যমান চ্যালেঞ্জ ও সমস্যা সমাধানের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

 

উপজেলা কো-অর্ডিনেটর মো: আরিফুল ইসলাম চলমান গ্রাম আদালত কার্যক্রম, নথিপত্র সংরক্ষণ ও হালনাগাদ বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও ইউনিয়ন পর্যায়ে মামলা গ্রহণে বিদ্যমান বাধা, বিভিন্ন চ্যালেঞ্জ ও সমস্যা সম্পর্কে মতামত তুলে ধরেন। পরবর্তীতে এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং সমন্বিতভাবে কাজ করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

 

 

উপজেলা নির্বাহী অফিসার সভা শেষে গ্রাম আদালতের কার্যক্রম আরও শক্তিশালী ও কার্যকর করার মাধ্যমে জনগণের দোরগোড়ায় সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে বিচারসেবা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
টিপু সুলতান /শামি


প্রকাশিত: May 18, 2026 | সময়: 7:07 pm | Daily Sunshine