, , ।
স্টাফ রিপোর্টার, চারঘাট: রাজশাহীর চারঘাটে ভগ্নিপতির ছুরিকাঘাতে প্রাণ গেলো শ্যালকের। আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মুত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরো ৫ জন। নিহত শ্যালকের নাম অনিক হাসান হৃদয় (২২)। আহতরা হলেন, ইয়ার উদ্দিনের ছেলে কাবুল উদ্দিন (৩৮) ও বিপ্লব (২২), কাবুল উদ্দিনের স্ত্রী মুন্নী বেগম (৩২), আব্দুল মালেকের ছেলে আব্দুল মান্নান (২৫), জহির উদ্দিনের মেয়ে মেহেরুন্নেসা (৩৫)। এদের সকলের বাড়ী উপজেলার মোক্তারপুর আন্ধারীপাড়া। রোববার ভোর রাতে উপজেলার বাবুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত বাবর আলী শুকটা ও রাজু আহম্মেদ নামের দুই জনকে আটক করেছে। মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, মোক্তারপুর আন্ধারী পাড়া গ্রামের জনৈক ইয়ার উদ্দিনের মেয়ে রেখার সঙ্গে উপজেলার বাবুপাড়া গ্রামের জনৈক মজিবুর রহমানের ছেলে মিঠুন আলীর পারিবারিক ভাবে বিয়ে হয়। তাদের সংসারে ৭ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে মিঠুন আলী বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রী রেখা বেগমকে মারধর সহ বিভিন্ন ভাবে নির্যাতন চালিয়ে আসছিল। তারই প্রেক্ষিতে গত রোববার ভোর রাতে মিঠুন আলী স্ত্রী রেখা বেগমের ভাই কাবুলকে ফোন করে জানায় তোর বোন মরে গেছে। লাশ নিয়ে যা।
এমন সংবাদ পেয়ে রেখার ভাই কাবুল উদ্দিন, বিপ্লব, মুন্নী বেগম, আব্দুল মান্নান, মেহেরুন্নেসা সহ ৮-১০ জন ব্যাটারি চালিত অটো যোগে বাবুপাড়া রেখার স্বামী মিঠুন আলীর বাড়ীতে গিয়ে দেখে রেখাকে ব্যাপক মারপিট করা হয়েছে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হলে অভিযুক্ত মিঠুন, রকি, রাজু, লিখন সহ দলবল নিয়ে অতর্কিত ভাবে রেখার ভাই ভাবিদের উপর লাঠিসোঠা নিয়ে মারপিট শুরু করে। আঘাত করতে থাকে চাকু দিয়ে একের পর এক।
এক পর্যায়ে উপর্যুপরি ছুরিকাঘাতে অনিক হাসান হৃদয় ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় রেখার পরিবারের আরো ৫ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। বর্তমানে আহতদের অবস্থা আশঙকাজনক বলে দাবি করেছেন রেখার চাচাতো ভাই লালন আলী।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, এ ঘটনায় ২ জন আটক করা হয়েছে। নিহত ব্যাক্তির লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
নিহত অণিক হাসান হৃদয়ের পিতা আবুল কালাম বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত নামকদের বিরুদ্ধে চারঘাট মডেল থানার একটি হত্যা মামলা দায়ের করেছেন।