সর্বশেষ সংবাদ :

নাটোরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, নাটোর: নাটোর শহরের মীরপাড়া মসজিদ সংলগ্ন পুকুরের পানিতে ডুবে সিয়াম হোসেন (০৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সিয়াম হোসেন মীরপাড়া মহল্লার জয়নাল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার দুপুরে মীরপাড়া মহল্লার মো: জয়নাল হোসেনের ছেলে সিয়াম হোসেন (০৯) ও একই মহল্লার শামীম হোসেনের ছেলে তোহা (১০) মীরপাড়া মসজিদ সংলগ্ন পুকুরে গোসল করতে নামে। কিছু সময় পর দুজনই পানিতে ডুবে যায়। উপস্থিত লোকজন দ্রুত তাদের খোঁজাখুঁজি করে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠায়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সিয়াম হোসেনকে মৃত ঘোষণা করেন। নাটোর আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মাহবুব হোসেন ও নাটোর থানার ওসি মো: মনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


প্রকাশিত: May 18, 2026 | সময়: 5:35 am | সুমন শেখ

আরও খবর