সর্বশেষ সংবাদ :

মুক্তি পেলো বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’

স্পোর্টস ডেস্ক: কলম্বিয়ান পপ তারকা শাকিরা ও নাইজেরিয়ান বার্না বয়ের কণ্ঠে প্রকাশিত হয়েছে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল গান ‘দাই দাই’। শুক্রবার (১৫ মে) প্রকাশিত প্রায় চার মিনিট দৈর্ঘ্যের এই গান ইতোমধ্যেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
আফ্রোবিটস, ড্যান্স-পপ, রেগেটন ও বিশ্বসংগীতের মিশেলে তৈরি ‘দাই দাই’ গানে ফুটবলের আবেগ, সংগ্রাম ও অনুপ্রেরণার বার্তা তুলে ধরা হয়েছে। সপ্তাহখানেক আগেই এক মিনিট ৭ সেকেন্ডের টিজারে ঝলক দেখিয়েছিলেন শাকিরা। শুক্রবার (১৫ মে) আনুষ্ঠানিকভাবে এই গানের মুক্তির ঘোষণা দিয়ে ফিফা জানায়, এই গান থেকে পাওয়া রয়্যালটি তাদের গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে জমা হবে। টুর্নামেন্ট শেষে ১০ কোটি ডলার পাওয়ার লক্ষ্য বিশ্ব ফুটবল সংস্থার। এই অর্থ বিশ্বজুড়ে শিশুদের মানসম্মত শিক্ষা ও ফুটবলে সুযোগ নিশ্চিত করতে ব্যয় করা হবে।


প্রকাশিত: May 16, 2026 | সময়: 4:44 am | সুমন শেখ