বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার :
রাজশাহী মহানগরীর শালবাগান স্বেচ্ছাসেবক কবর খনন কমিটি কতৃক আয়োজিত ডাবল উইকেট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল আজ শুক্রবার বিকেলে সফলভাবে সমাপ্ত হয়েছে।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোস্তাফিজুর ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান নোমান, গফুর শেখ, ইসরাফিল হোসেন বাবলু, আল রশিদ ক্রিকেট একাডেমীর কোচ আবুল হাসান টিটো,শাহিনুর রহমান শাহিন, মিনারুল ইসলাম মিনার, মোঃ সুমন, শাহেদ ফেরদৌস রাব্বি, আবু তারেক বাঁধন।
ফাইনাল খেলার প্রথমে জুনিয়র দল ফাহিম ও জুনায়েদ এর মধ্য অনুষ্ঠিত হয় । এই খেলায় চ্যাম্পিয়ন হয় জুনায়েদ ও তায়েফ।
সিনিয়রদের ফাইনাল খেলায় আব্দুল্লাহ ও বাবুল দলের মধ্য অনুষ্ঠিত হয়। এই খেলায় আব্দুল্লাহ ও মৃদুল চ্যাম্পিয়ন হন।
সিনিয়রদের খেলায় আব্দুল্লাহ ও মৃদুল প্রথমে ব্যাট করতে নেমে তিন ওভারে ২৯ রানের টার্গেট দেন। জবাবে বাবুল ও মুন্না মাত্র ৬ রান করে আউট হয়ে যায়। ফলে ২৩ রানের বড় হার নিয়ে তারা রানারর্স আপ হোন।
খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মেডেল ও চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।
পুরো টুর্নামেন্টের দায়িত্বে ছিলেন ফজর আলী, শিবলী, রিটু,রেজা, বাবলু, রোকন, কামরুল, সাব্বির, সাকিব, কদর, মৃদুল।
শাহজাদা/শামি