সর্বশেষ সংবাদ :

ভালো কাজের স্বীকৃতি, এসআই শাহীন পেলেন আইজিপি ব্যাজ

স্টাফ রিপোর্টার :

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার সাবেক এসআই ও বর্তমানে এপিবিএন ১৬ টেকনাফ কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত এসআই নিরস্ত্র মোঃ শাহীনুর ইসলাম বিপি-৮৩০৩০৭৩২৮৬, পুলিশের দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ “পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ -২০২৫ (আইজিপি ব্যাজ)” প্রাপ্ত হয়েছেন।

 

সারা দেশের কর্মরত পুলিশ সদস্যদের মাঝ থেকে ৩৩৮ জনকে এ বছর আইজিপি ব্যাজ প্রদান করা হয় ঢাকা পুলিশ হেড কোয়ার্টারে। ১২ মে ২০২৬ ইং তারিখে ডিএমপি ঢাকা মেট্রাপলিটন পুলিশের রাজারবাগ পুলিশ লাইন মাঠে বর্তমান পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির এর নিকট পুলিশ সপ্তাহ উপলক্ষে আইজিপি ব্যাজ-২০২৫ গ্রহণ করেন তিনি।

 

 

এই বিষয়ে জানতে চাইলে তিনি জানান, দেশ ও জনগণকে ভালোবেসে পুলিশ বাহিনীতে যোগদান করেছিলাম। ভালো কিছু করার জন্য সবসময় চেষ্টা করেছি। অবশেষে মহান আল্লাহ পাক মনের ইচ্ছে পূরণ করল। ২২ বছর চাকরির পর এবছর আইজিপি ব্যাজ এই পদকের জন্য মনোনীত হয়েছি। এ ধরনের পদকে মনোনীত হওয়ায় তার কাজের প্রতি আরো ইচ্ছা ও ভালোবাসা বৃদ্ধি পাবে বলে মনে করেন। দেশ ও জাতির প্রত্যাশা পূরণে প্রত্যেক পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

 

 

উল্লেখ্য ২০০৩ সালে পুলিশে কনস্টেবল হিসেবে চাকরিতে যোগদান করেন। উপরস্থ কর্মকর্তাদের দিক নির্দেশনায় অস্ত্রসহ একাধিক ডাকাত গ্রেফতার, অস্ত্র উদ্ধার, বিপুল পরিমান মাদক উদ্ধার ও অগনিত মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট আসামী আটক করেছেন বলে জানান তিনি।

এসআই শাহীন আরো জানান, নিজস্ব যোগ্যতা ও মেধার ভিত্তিতে তার কাজের অবদান স্বরূপ উচ্চপদস্থ কর্মকর্তাদের নির্দেশে বর্তমানে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত আছেন। তিনি তার কর্ম জীবনে পরিশ্রম আর নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে আর সামনে এগিয়ে যেতে চান।
বৈবাহিক জীবনে তিনি দুই পুত্র সন্তানের জনক। তার দেশের বাড়ি গাইবান্ধায়।

শাহজাদা/শামি


প্রকাশিত: মে ১৩, ২০২৬ | সময়: ৩:০৩ অপরাহ্ণ | Daily Sunshine