সর্বশেষ সংবাদ :

মহাদেবপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপনে শোভাযাত্রা

লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর :

মহাদেবপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে একটি শোভযাত্রা বের করা হয়। “ক্রীড়াই হবে সেতুবন্ধন , করবো বাধা দূরীকরণ” এই স্লোগানকে সামনে রেখে ৬ এপ্রিল সোমবার বেলা ১১ টার সময় উপজেলা নির্বাহী অফিসারের নতুন ভবনের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে অফিস চত্বর প্রদক্ষিণ শেষে আবার নতুন কমপ্লেক্সে গিয়ে শেষ হয়।এই শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান।

এ সময় তার সাথে উপস্থিত থেকে র‍্যালিতে অংশগ্রহণ করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম রব্বানী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আরেফিন, উপজেলা যুব উন্নয়ন (অতিরিক্ত দায়িত্ব) কর্মকর্তা, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ফারুক হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মহাদেবপুর উপজেলা শাখার আহ্বায়ক মুজাফফর রহমান, মহাদেবপুরে একসময়ের আলোচিত ফুটবলার আব্দুল বারেক, কৃষক দলের নেতৃবৃন্দ সহ উপজেলা প্রশাসনের অন্যান্য বিভাগের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

সানশাইন /শামি


প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬ | সময়: ১:২৫ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর