সর্বশেষ সংবাদ :

দুর্গাপুরে যানজট নিরসন ও বাজার সুরক্ষায় ইউএনও’র বিশেষ ভ্রাম্যমাণ আদালত

জুবায়ের তুহিন, রাজশাহী:

রাজশাহীর দুর্গাপুরে বাজার ব্যবস্থা সুরক্ষা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঠিক মূল্য নির্ধারণ এবং সড়ক দুর্ঘটনা ও তীব্র যানজট নিরসনে বিশেষ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা।

 

​বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টায় দুর্গাপুর উপজেলা সদরের বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালনা করা হয়।
​অভিযানকালে চলাচলের রাস্তায় অবৈধভাবে ইট-বালু রেখে বাধা সৃষ্টি করা, হেলমেট ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো এবং ব্রিজের ওপর অহেতুক যানবাহন পার্কিং করে যানজট তৈরি করার অপরাধে তিনজনকে জরিমানা করা হয়। পাশাপাশি আইন অমান্যকারীদের সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয়।

 

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা জানান, “জনকল্যাণ ও বাজারের সঠিক ব্যবস্থাপনা বজায় রাখতে পণ্যের দাম যাচাই-বাছাইসহ যানজট নিরসনে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”

 

উল্লেখ্য, দুর্গাপুর উপজেলায় সপ্তাহে প্রতি রবিবার ও বুধবার হাট বসে। হাটের দিনগুলোতে সাধারণ মানুষের সমাগম বেশি থাকায় এবং কেনাকাটার সুবিধার্থে এই বিশেষ তদারকি কার্যক্রম জোরদার করা হয়েছে।

তুহিন /শাহজাদা


প্রকাশিত: November 4, 2026 | সময়: 3:49 pm | Daily Sunshine

আরও খবর