বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে স্বামীর সাথে অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে রেহেনা বেগম (৬৫) নামের এক মহিলা করেছে। নিহত রেহেনা বেগম লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদী গ্রামের শামরুল ইসলামে স্ত্রী। রোববার ৫ এপ্রিল সকালে ওই মহিলার দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করে ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানা পুলিশ।
জানা গেছে, ঈশ্বরদী বাইপাস স্টেশনের অদুরে পাটিকাবাাড়ি রেলগেটের সামনে রাজশাহী থেকে আসা খুলনাগামী আন্তঃনগর সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে। ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়াউর রহমান জিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে স্থানীয় এলাকাবাসী রেললাইনের মাঝে বোরকা পড়া এক মহিলাকে বসে থাকতে দেখেন। এসময় স্থানীয় লোকজন তার পরিচয় জানতে চাইলে তিনি বলেন, বাড়ি পাশেই, স্বামীর সাথে ঝগড়া হয়েছে।
এর কিছুক্ষণ পর সকাল সাড়ে ৭ টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী বাইপাস স্টেশনের আউটার সিগন্যাল অতিক্রম করার সময় রেহেনা বেগম নামের ওই মহিলা চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এতে মুহুর্তের মধ্যেই দ্বিখন্ডিত হয়ে যান তিনি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে।
ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জিয়া জানান, নিহত ওই মহিলার ছেলে রকিব হোসেন তাদের জানিয়েছেন, পারিবারিক কলহের জের ধরে তার মা ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছে।
ওসি আরও জানান, স্থানীয়রা পরিচয় জানতে চাইলে তিনি জানান, স্বামীর সাথে ঝগড় হয়েছে। ট্রেন অতিক্রম করার পর নারীর দ্বিখণ্ডিত লাশ পড়ে থাকতে দেখা গেছে। মরদেহটি সুরতহাল শেষে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে ঈশ্বরদী রেলওয়ে থানায় ইউডি (অপমৃত্যু) মামলা নথিভূক্ত করা হয়েছে বলেও জানান তিনি। প্রথমে পরিচয় সনাক্ত করতে বেশ বেগ পোহাতে হলেও পরে তা সম্ভব হয়েছে।
অন্যদিকে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের মোকারামপুর এলাকা থেকে অজ্ঞাত (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার বেলা ১২টার দিকে ঈশ্বরদী-সিরাজগঞ্জ রেল লাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে সিরাজগঞ্জ রেলওয়ে জিআরপি পুলিশ।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানায়, চলন্ত ট্রেন থেকে পড়ে অথবা ট্রেনের সাথে ধাক্কা খেয়ে অজ্ঞাত ওই ব্যক্তির মৃত্যু হতে পারে। স্থানীয়রা মরদেহটি রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে জিআরপি পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে।
সিরাজগঞ্জ রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন জানান, স্থানীয় এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক তদন্তে চলন্ত ট্রেন থেকে পড়ে অথবা ট্রেনের সাথে ধাক্কা খেয়ে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে ইউডি মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।