, , ।
স্পোর্টস ডেস্ক: ইতিহাস গড়লেন আইরিশ পেস অলরাউন্ডার কুর্তিস ক্যাম্ফার। পেশাদার ক্রিকেটে প্রথম পুরুষ বোলার হিসেবে টানা ৫ বলে ৫ উইকেট নেওয়ার কীর্তি দেখিয়েছেন তিনি।
ক্রিকেট আয়ারল্যান্ডের ইন্টার-প্রোভিনসিয়াল টি-টোয়েন্টি ট্রফিতে এই রেকর্ড গড়েছেন ক্যাম্ফার। সবমিলিযে ২.৩ ওভার বল করে ১৬ রানে ৫ উইকেট শিকার করেন এই পেসার। মুনস্টার রেডসের অধিনায়ক ক্যাম্ফার তার দ্বিতীয় এবং তৃতীয় ওভারে টানা পাঁচ বলে পাঁচ উইকেট নেন। একটা সময় ৫ উইকেটে ৮৭ রান ছিল নর্থ-ওয়েস্ট ওয়ারিয়র্সের। ক্যাম্ফারের বিধ্বংসী বোলিংয়ে আর ১ রান যোগ করতেই অলআউট হয়ে যায় দলটি।
ইনিংসের ১২তম ওভারের পঞ্চম বলে ক্যাম্ফারের সুইংয়ে স্টাম্প হারান জারেড উইলসন। পরের বলে গ্রাহাম হুমেকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন এই পেসার। নিজের পরের ওভারের প্রথম বলেই হ্যাটট্রিক পূরণ করেন ক্যাম্ফার। তাকে স্লগ সুইপ করতে গিয়ে ডিপ মিডউইকেটে ধরা পড়েন অ্যান্ডি ম্যাকব্রিন। পরের বলে রবি মিলারকে উইকেটরক্ষকের ক্যাচ বানান ক্যাম্ফার। তার পরের বলে বোল্ড শেষ ব্যাটার জশ উইলসন।
এর আগে ৭ উইকেটে ১৮৮ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল ক্যাম্ফারের দল মুনস্টার। ব্যাট হাতেও দলের সেরা পারফরমার ছিলেন ক্যাম্ফার। ২৪ বলে ২ চার আর ৪ ছক্কায় তিনি করেন ৪৪ রান।
নারী ফুটবলারদের ৮ জনের ৭ জনই পাস
স্পোর্টস ডেস্ক: বাফুফের ক্যাম্পের ৮ জন নারী ফুটবলার এবার এসএসসি পরীক্ষা দিয়েছিলেন। তাদের মধ্যে পাস করেছেন ৭ জন। অকৃতকার্য হয়েছেন একজন।
পাস করাদের মধ্যে সর্বোচ্চ ৩.৯৬ পয়েন্ট পেয়ে পাস করেছেন খাগড়াছড়ির ঈশিতা ত্রিপুরা, ৩.৮২ পয়েন্ট নিয়ে পাস করেছেন খাগড়াছড়ির ত্রানুচিং মারমা, ৩.৬১ পয়েন্ট নিয়ে পাস করেছেন মাগুরার অর্পিতা বিশ্বাস, ২.৯৪ পয়েন্ট পেয়ে পাস করেছেন সিলেটের নাছরিন রেমা। ২.৮৬ পয়েন্ট নিয়ে পাস করেছেন ঠাকুরগাঁয়ের অনন্যা মুরমু বিথি, ২.৫০ পয়েন্ট পেয়ে পাস করেছেন ফেনীর তানিয়া আক্তার পমি, ২.৫০ পয়েন্ট পেয়ে পাস করেছেন রাঙামাটির পুর্নিমা মারমা।
অকৃতকার্য হওয়া একমাত্র পরীক্ষার্থী ঠাকুরগাঁয়ের প্রতিমা রানী। তিনি এক বিষয়ে পাস করতে পারেননি। বাফুফের ক্যাম্পে থাকা মেয়েরা সারাবছর অনুশীলন করেন। তারই ফাঁকে পড়াশুনা করে থাকে। বেশ কয়েকজন নারী ফুটবলার কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত।