রাজশাহী জেলা পরিষদের প্রশাসককে বেসিক ব্যাংকের ফুলেল শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা)-কে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছে বেসিক ব্যাংক, রাজশাহী শাখা।
রবিবার (২৯ মার্চ) বেলা ১১টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎতে বেসিক ব্যাংকের রাজশাহী শাখার এজিএম ও জোনাল ম্যানেজার আশরাফুল আলম সরদার প্রশাসককে এ শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র কর্মকর্তা মোঃ মাসরুপ আলম, কর্মকর্তা মোঃ মঞ্জুর এ খোদা এবং মোহা: কামরুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬ | সময়: ৫:৩০ পূর্বাহ্ণ | সুমন শেখ