, , ।
ইমাম হোসেন, ডিজিটাল :
রাজশাহী পুঠিয়ায় এসো পাশে দাঁড়াই সামাজিক সংগঠনের উদ্যোগে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার ১৩ মার্চ বিকেল ৪ টার সময় ওই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলার ভালুকগাছি ইউনিয়নের ধোপাপাড়ার মোহনপুর হাজিপাড়া গ্রামের চাকুরীজীবিরা, যুবকরা এবং ওই এলাকার প্রবাসীদের অর্থায়নে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় ওই এলাকার ১ শত ৫০ জন অসহায় নারী ও পুরুষের মাঝে লুঙ্গি কাপড়, চাল-ডাল, লাচ্ছা-সেমাই, তেল, মুড়ি খাদ্য সামগ্রী সহ নগদ অর্থ বিতরণ করা হয়।
এ সময় সংগঠনটির সভাপতি আলমগীর হোসেন সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, এসো পাশে দাঁড়াই এটি একটি শতভাগ রাজনীতি মুক্ত সামাজিক সংগঠন। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হলো আমরা এই অঞ্চলে যারা যুবক আছেন যারা চাকুরিজীবী আছেন এছাড়াও যারা প্রবাসে আছেন সবার সমন্বয়ে অর্থ সংগ্রহ করে গরীব দুঃখী অসহায় মানুষের মাঝে নানান রকম সুবিধা পৌঁছে দেওয়া আমাদের এই সংগঠনের কাজ, লক্ষ্য ও উদ্দেশ্য।
আহসান হাবীব নামের ওই সংগঠনের শুভাকাঙ্ক্ষী তিনি বলেন, সংগঠনটি কেবলমাত্র যাত্রা শুরু হয়েছে আমরা চাই আমাদের এলাকা সহ পুরো উপজেলায় মানবতার হাত বাড়িয়ে দিয়ে অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়াতে। আমি সংগঠনটির উত্তরোত্তর মঙ্গল কামনা করি।
সানশাইন /শামি