বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক: ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকারী মাহমুদ আহমেদিনেজাদ ইসরাইলি-মার্কিন বিমান হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছে আন্তর্জাতিক কিছু গণমাধ্যম।
ইরানি লেবার নিউজ এজেন্সির বরাত দিয়ে রোববার (১ মার্চ) সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এ খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর-পূর্ব তেহরানের নার্নাকে আহমেদিনেজাদের বাসভবনে হামলায় তিনিসহ বেশ কয়েকজন দেহরক্ষীও নিহত হয়েছেন। তবে স্বাধীনভাবে এ তথ্য নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া ইরান কর্তৃপক্ষও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানায়নি। প্রেসিডেন্ট হওয়ার আগে, আহমেদিনেজাদ আরদাবিল প্রদেশের গভর্নর এবং তেহরানের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।