সর্বশেষ সংবাদ :

বেকার যুবকদের চাকুরী ও কর্মসংস্থান নিয়ে ভাবনা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের-আবু সাইদ চাঁদ

মিজানুর রহমান,চারঘাট:
বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রাজশাহী জেলা বিআনেপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ বলেছেন, বিএনপি সরকার গঠন করলে আগামী দেড় বছরের মধ্যে ১ কোটি বেকার যুবকদের চাকুরী দেয়া হবে। যারা শিক্ষিত বেকার যুবকরা বাবা মায়ের কাঁধে ভর করে এখনো বেকার রয়েছেন তাদের নিয়ে ভাবনা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের।

আপনাদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি না, আমরা বাস্তবায়ন করে দেখিয়ে দেব ইনশাল্লাহ। বুধবার সকাল থেকে দিন ব্যাপী চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লায় গনসংযোগে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

আবু সাইদ চাঁদ বলেন, বিএনপি এর আগে ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত ৩ বার ক্ষমতায় ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তখন দেখেছেন বিএনপি যা বলে , বিএনপি তা বাস্তবায়ন করে। বিএনপি জনগনের কাছে মিথ্যা প্রতিশ্রুতি দেয় না। অথচ একটি দল সারা দেশে বিএনপির জনপ্রিয়তা দেখে পাগলের মত মিথ্যা কথা বলছে। জান্নাত দেবার মালিক আল্লাহ। অথচ একটি দল জান্নাতের টিকিটি দেবার মিথ্যা বানোয়াট প্রতিশ্রুতি দিয়ে জনগনের সঙ্গে প্রতারনা করছে। চারঘাট-বাঘা বিএনপির ঘাটি। ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত আপনার্ াআপনাদের মুল্যবান ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করেছেন। এবার আপনাদের এলাকার সন্তান ভোটে দাড়িয়েছে। বিপুল ভোটে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করে জামায়াতকে দেখিয়ে দিতে হবে চারঘাট-বাঘার মাটি ধানের শীষের ঘাটি।

এসময় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বজলুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান মাসুদ রানা, সাবেক দপ্তর সম্পাদক জালাল উদ্দিন,জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট,নিমপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম বিপ্লব, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলমগীর হোসেন, ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ।

মিজানুর রহমান/শামি

 


প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬ | সময়: ৭:৩৭ অপরাহ্ণ | Daily Sunshine