বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার,বাঘা :
রাজশাহীর বাঘায় প্রায় দু’মাস পুর্বে নিখোঁজ হওয়া এক বৃদ্ধর কঙ্কাল পাওয়া গেছে। রবিবার (১৮ জানুয়ারী)দুপুরে পোশাক পরিহিত কঙ্কাল দেখে এই মৃত ব্যাক্তিকে সনাক্ত করা হয়। মৃত ব্যক্তির নাম পাঞ্জাতন সরকার। উপজেলার দক্ষিন মিলিক বাঘা গ্রামে অবস্থিত বাঁশ ঝাড় সংলগ্ন একটি ডোবা থেকে এই কঙ্কালটি উদ্ধার করেন পুলিশ।
স্থানীয় লোকজন জানান, গত ১ ডিসেম্বর সন্ধ্যার পর নিখোঁজ হন বাঘা উপজেলার দক্ষিন মিলিক বাঘা গ্রামের আশীতিপর বৃদ্ধ মো: পাঞ্জাতন সরকার। এরপর বিভিন্ন আত্নীয় স্বজনদের বাড়ি-সহ অত্র এলাকায় অনেক খুজে তাঁকে না পাওয়ার এক পর্যায় অবশেষে বাঘা থানায় একটি সাধারণ ডায়েরি করেন তাঁর বড় ছেলে বাস মাষ্টার হাফিজুর রহমান।
এদিকে রবিবার (১৮ ডিসেম্বর) দুপুরে শুকিয়ে যাওয়া ডোবা (খাল) এ বাঁশের পাতা-সহ অন্যান্য ময়লা অবর্জনার ফাঁকে একটি মৃত মানুষের কঙ্কাল দেখতে পান এলাকার কিছু মানুষ। সেখানে গিয়ে নিখোঁজ পাঞ্জাতন সরকারে শরীরে পরিহিত পাঞ্জাবী এবং সোয়েটার দেখে তাকে পিতা হিসাবে সনাক্ত করেন হাফিজুর রহমান-সহ তার পরিবার। এক পর্যায় থানায় খবর দিলে পুলিশ এসে কঙ্কালটি উদ্ধার করে থানায় নিয়ে যান। লোকজন জানান, দুইমাস পূর্বে এই খালে পানি ছিলো। যা বর্তমানে শুকিয়ে গেছে। তবে কি ভাবে এই ঘটনা ঘটতে পারে, সে বিষয়ে কেউ কিছুই বলতে পারছেন না।
এ বিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, আমরা লোক মুখে খবর পেয়ে পোশাক পরিহিত কঙ্কাল উদ্ধার করেছি। এটি রামেক হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হচ্ছে। পরবর্তীতে রিপোর্ট এলে প্রকৃত ঘটনা জানা যাবে।
নুরুজ্জামান /শামি