, , ।
নুরুজ্জামান,বাঘা :
রাজশাহীর বাঘায় হযরত শাহদৌলার মাজার,সু-বিশাল দিঘী, ঐতিহাসিক শাহী মসজি এবং জাদুঘর-সহ শত-শত বিঘা জমির নিয়ে গড়ে উঠা প্রতিষ্ঠান মাজার ওয়ার্কপোস্টেড এর নতুন মোতাওয়াল্লীর হিসাবে এবার দায়িত্ব পেয়েছেন খন্দকার আনারুল ইসলাম দিলিল। তিনি আজ মঙ্গলবার( ১৩-জানুয়ারি) দায়িত্ব বুঝে পাওয়ার পর মাজারের সৌন্দর্য বর্ধণ-সহ একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার ঘোষনা দিয়েছেন । খন্দকার দিলিল বাঘার কৃতিসন্তান প্রায়ত খন্দকার চাঁন মিয়া শাহেবের বড় ছেলে।
বাংলাদেশে মূলত সুফি, দরবেশ, পীর বা ধর্মীয় ব্যক্তিত্বদের সমাধিস্থলকে মাজার বলা হয় । একই সাথে নেককার মুমিনদের কবরকে সম্মানার্থে রওজা বলা হয়, যা জান্নাতের বাগানের প্রতীক। এদিক থেকে বাঘায় রয়েছে হযরত শাহদৌলার (রা:) মাজার। যা দেখভালের জন্য বংশপরায়ন ভাবে একজনকে মোতাওয়াল্লীর দেয়া হয়।গত কয়েক যুগ পরে এবার এই প্রতিষ্ঠানের দায়িত্ব বুঝে পেয়েছেন খন্দকার আনারুল ইসলাম দিলিল।
মাজার একটি আরবি শব্দ । যার অর্থ ‘জিয়ারতের স্থান ‘ বা দর্শনের জায়গা। এটি সাধারণত পীর-দরবেশ বা অলি-আওলিয়াদের সমাধিস্থলকে বোঝায়। যেখানে মানুষ শ্রদ্ধা ও ভক্তি জানাতে যান । এ সমস্ত স্থানেকে পবিত্র স্থান হিসেবে বিবেচিত করা হয়। বাঘায় রয়েছে হযরত শাহদৌলার মাজার। এর পূর্ব পাশে রয়েছে বিশাল দিঘি এবং উত্তর পাশে প্রায় ৫ শত বছর পূর্বে সুলতান আমলে নির্মত শাহী মসজিদ এবং পশ্চিম-উত্তর কর্ণারে মুসলিম স্থাপত্তের নিদর্শন হিসাবে একটি জাদুঘর এবং মাজার ঘেষে মহিলাদের মসজিদ সহ বিশাল এরাকা (জায়গা-জমি)নিয়ে গঠিত “ওয়ার্কপোস্টেড”।
সংশ্লিষ্ট সূত্র বলেছেন, বাংলাদেশে ১৯৬২ অধ্যাদেশ মোতাবেক এ ধরনের প্রতিষ্ঠান সরকারি ওয়ার্কপোস্টেড দ্বারা পরিচালিত হলেও মুলত এ সকল প্রতিষ্ঠান দেখভালের দায়িত্বে থাকেন করেন বংশপরায়ন ভাবে নিয়োগকৃত একজন মাতোয়ালি । যার অর্থ প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা রীতি । এদিকে থেকে গত বছর ২০২৫ এর ডিসেম্বরে পুরাতন মাতোয়ালি খন্দকার মনছুর আলীর দায়িত্বকাল শেষ হওয়ায় এবার নতুন করে ১৩ জানুয়ারি ২০২৬ তারিখ তারিখ মাতোয়ালির দায়িতাভার পেয়েছেন খন্দকার আনারুল ইসলাম দিলিল।
এ বিষয়ে জানতে চাইলে খন্দকার আনারুল ইসলাম দিলিল বলেন , বিগত সময় গুলোতে অনেক সরকার প্রধানের এমপি,মন্ত্রীরা মাজার কেন্দ্রীক এখানে একটি পর্যটন কেন্দ্র গড়ে তুলতে চাইলেও নানা কারনে সেটি সম্ভব হয়নি। এখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ মাজারে জিয়ারত এবং হাজত মানত-সহ বনভোজন করতে আসেন। আমি আমার পক্ষ থেকে শতভাগ চেষ্টা করবো এই মাজার এলাকায় সৌন্দর্য বর্ধণ-সহ একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার।
এ প্রসঙ্গে বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মি আক্তার জানান, পুর্বের মুতাওয়াল্লীর দায়িত্ব ভার শেষ হওয়ার কারণে বাংলাদেশ ওয়ার্কপোস্টেড থেকে নতুন মাতোয়ালিকে দায়িত্ব বুঝিয়ে দেয়ার জন্য আমার কাছে একটি চিটি এসছে। সেই আলোকে মঙ্গলবার(১৩ জানুয়ারী) সকালে খন্দকার আনারুল ইসলাম দিলিল সাহেবকে মাতোয়ালির দায়িত্ব বুঝে দেয়া হয়েছে।
সানশাইন /শামি