বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
ইমাম হোসেন, সানশাইন ডিজিটাল:
সারা দেশের ন্যায় রাজশাহী অঞ্চলেও জেঁকে বসেছে শীত। গরিব মানুষের শীত নিবারণের জন্য বিকেল হতে রাতের আঁধারে, পথে-ঘাটে ও বাড়ি বাড়ি গিয়ে ছিন্নমূল, হতদরিদ্র গরিব মানুষদের মাঝে শীতের কম্বল বিতরণ করেছেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিয়াকত সালমান। তার একাজে, সাথে থেকে সহায়তা করছেন পুঠিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাহবুবা আক্তার।
রোববার (৪ ডিসেম্বর) বিকেল হতে সন্ধ্যা অব্দি উপজেলার বিভিন্ন এলাকায় বহু মানুষের মাঝে ঘুরে ঘুরে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
দেখা যায়, উপজেলা নির্বাহী অফিসারের সরকারি গাড়ি ভর্তি করে শীতের কম্বল নিয়ে ঘুরে ঘুরে, দেখে পথে-ঘাটে থাকা গরিব মানুষদের মাঝে শীতবস্ত্র দিতে। এতে করে সাধারণ মানুষের কাছে দারুন ভাবে প্রশংসিত ও তার এ কাজে দু-হাত ভরে দোয়াও কুড়ালেন, উপজেলা নির্বাহী অফিসার ইউএনও লিয়াকত সালমান।
এসময় জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান বলেন, অনেক শীত পড়েছে, গরিব মানুষের অনেক কষ্ট পাচ্ছে। এটা ভেবে কম্বল নিয়ে বের হয়েছি। যদিও আমি অনেকটাই অসুস্থ, দেখে দেখে গরীব মানুষদের কাছে এই শীতবস্তুগুলো পৌঁছানোর চেষ্টা করছি।
সানশাইন /শামি