, , ।
ইমাম হোসেন, সানশাইন ডিজিটাল:
রজশাহী-৫, পূঠিয়া-দুর্গাপুরে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর অধ্যাপক নজরুল ইসলামের পক্ষে মনোনয়ন পত্র উত্তোলন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) পুঠিয়া ও দুর্গাপুরে ও দুই উপজেলার দুইটি পৌরসভার নেতাকর্মীরা এসে অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেন।
মনোনয়ন ফরম উত্তোলন শেষে নেতাকর্মীরা সাংবাদিকদের জানান, সারা বাংলাদেশে সর্বোচ্চ ভোট পেয়ে অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলকে বিজয়ী করে সংসদে পাঠাবেন বলে মন্তব্য করেন নেতা কর্মীরা।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান, আলহাজ্ব আনোয়ারুল ইসলাম জুম্মা। সে সময় তিনি বলেন, আমরা দুই উপজেলার সিনিয়র নেতৃবৃন্দদেরকে নিয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয় হতে, মনোনয়নপত্র উত্তোলন করেছি। আশা করছি ২০২৬ সালের ১২ ই ফেব্রুয়ারি, যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে পুঠিয়া-দুর্গাপুর থেকে সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল সংসদে যাবেন। একই সাথে পুঠিয়া ও দুর্গাপুর উপজেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আরো বহু নেতাকর্মীরা সেসময় উপস্থিত ছিলেন।
সানশাইন /শামি