পুঠিয়ায় ২০২৫-২৬ সালের আমন ধান-চাল সংগ্রহের উদ্বোধন

ইমাম হোসেন, সানশাইন ডিজিটাল:

রাজশাহীর পুঠিয়ায় ২০২৫-২৬ সালের আমন ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১ টার সময় উপজেলা সদরের সরকারি গোডাউনে ওই শুভ উদ্বোধন করা হয়।

পুঠিয়া উপজেলায় ২০২৫ ও ২০২৬ সালের জন্য ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ধান ৮৫ টন এবং চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫৬ টন। উপজেলার লাইসেন্স প্রাপ্ত ৪ টি মিল হতে এসব চাল সংগ্রহ করা হবে বলে জানান উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সালাম বিশ্বাস, তবে ধান কেনার লক্ষ্যমাত্রা অর্জন হওয়ার সম্ভাবনা নেই।

এসময় পুঠিয়া এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন বলেন, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত, কৃষকরা চাইলে, শুকনো ও চিটামুক্ত ধান ১ হাজার ৩ শত ৬০ টাকা দরে সরাসরি আমাদের এখানে বিক্রয় করতে পারবেন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, আব্দুস সালাম বিশ্বাস। মোঃ মোবারক হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা কার্যালয় পুঠিয়া এলএসডি। এনামুল হক, উপ-খাদ্য পরিদর্শক। মোঃ সোলায়মান কবির, সহকারী উপ-খাদ্য পরিদর্শক সহ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও এলএসডি’র আরো কর্মচারী গন উপস্থিত ছিলেন।

সানশাইন /শামি


প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৫ | সময়: ১০:৫৭ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর