সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তিতে জাকসুর দোয়া ও সুস্থতা কামনা

জাবি প্রতিনিধি:

বাংলাদেশের প্রথম নারী ও সাবেক তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তিতে দোয়া ও সুস্থতা কামনা কামনা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।

শনিবার (২৯ নভেম্বর) জাকসুর সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে জানায়– বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের এক মূর্তপ্রতীক হিসেবে পরিচিত। তিনি সুস্থাবস্থায় ভারতীয় আগ্রাসন, গুম-খুন-ক্রসফায়ার ও বিচারিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে সদা প্রতিবাদী ছিলেন। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের বিভিন্ন পর্যায়ে তিনি অগ্রগামী ভূমিকা পালন করেছেন। ফ্যাসিবাদী সরকারের সময়ে আলেম-ওলামাদের ওপর নির্বিচার নির্যাতন ও হত্যার বিরুদ্ধেও তিনি ছিলেন সোচ্চার। রাজনীতিতে মতভিন্নতা থাকা সত্ত্বেও দেশের স্বার্থে জাতীয় ঐক্য গঠনে তিনি ছিলেন অন্যতম উদ্যোক্তা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয় – বর্তমানে বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। বাংলাদেশের সার্বভৌমত্ব, আধিপত্যবাদবিরোধী চেতনা এবং রাজনৈতিক সহাবস্থানের স্বার্থে তাঁর সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাকসু বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করছে।

আলামিন/শামি


প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৫ | সময়: ৩:৪১ অপরাহ্ণ | Daily Sunshine