বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বুধবার ‘জব ফেয়ার’ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার কাউন্সেলিং এন্ড ডেভেলপমেন্ট সেন্টারের (সিসিডিসি) সহযোগিতায় রাজশাহী ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব (আরইউসিসি) এই ফেয়ারের আয়োজন করে।
উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব এই আয়োজনের উদ্বোধন করেন। এসময় সেখানে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, সিসিডিসি’র পরিচালক প্রফেসর মো. নূরুল মোমেন, প্রক্টর প্রফেসর মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর আখতার হোসেন মজুমদার, আরইউসিসি’র সভাপতি প্রান্ত বড়ুয়াসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এই জব ফেয়ারে ২১টি চাকুরীদাতা ও চাকুরীর পরামর্শক প্রতিষ্ঠান অংশ নেয়। সেখানে চাকুরীর সম্ভাবনা সম্পর্কে পরামর্শ ও জীবন বৃত্তান্ত প্রদানের ব্যবস্থা ছিল।