সর্বশেষ সংবাদ :

রাবি উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

রাবি প্রতনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাকালীন বিভাগীয় প্রধানের জন্মশত বার্ষিকী ও ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী শনিবার উদযাপন করা হয়। এদিন সকাল ৯টায় স্যার জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান ভবনের সামনের চত্বরে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলন, কেক উৎসবের মধ্যে দিয়ে উদযাপনের কর্মসূচি শুরু হয়। এর এক আনন্দ শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
সকাল ১০টা ৪০ মিনিটে সিনেট ভবনে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান। উদ্ভিদবিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর সাবরিনা নাজের সভাপতিত্বে এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে বোটানি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মোবারক হোসেনও বক্তব্য রাখেন। এই অনুষ্ঠানে বিভাগের মরহুম শিক্ষকবৃন্দের জীবনীও পাঠ করা হয়। দিবসের কর্মসূচিতে আরও আছে বিকেলে বিভাগের লেকচার থিয়েটারে সাংস্কৃতিক অনুষ্ঠান।


প্রকাশিত: November 9, 2025 | সময়: 8:00 am | সুমন শেখ