, , ।
ইমাম হোসেন, ডিজিটাল-
ইতোমধ্যেই সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে, আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে রাজশাহী- (৫) পুঠিয়া-দুর্গাপুর আসনে বিএনপি থেকে ধানের শীষের পক্ষে মনোনয়ন পেয়েছেন অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।
এ মাসের ৩ তারিখ সোমবার বিএনপির গুলশানের কার্যালয় হতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সরাসরি টিভি মিডিয়ার মাধ্যমে মনোনয়ন প্রত্যাশীদের মধ্য হতে যাচাই-বাছাই শেষে, পুঠিয়া-দুর্গাপুরের জন্য, ধানের শীষের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেন অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল এর। বিভিন্ন মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ার পর, পুঠিয়া ও দুর্গাপুর ওই দুই উপজেলার নেতাকর্মী ও সাধারণ ভোটাদের মাঝে ব্যাপক আনন্দ আর খুশি লক্ষ্য গেছে। যদিও দলের পক্ষ থেকে অতিরঞ্জিত আনন্দ উৎসব করতে নিষেধ করা ছিল। তারপরও নেতাকর্মীদের মাঝে ব্যাপক চাপা আনন্দ উল্লাস লক্ষ্য করা গেছে। আবার কোথাও কোথাও প্রফেসর নজরুল ইসলাম মন্ডল এর জন্য হাত তুলে মোনাজাত করে দোয়াও করতে দেখা গেছে। এছাড়াও সাবেক পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপি থেকে ২০০৮ এবং ২০১৮ সালে ধানের শীষের মনোনয়ন পাওয়া প্রফেসর নজরুল ইসলাম মন্ডল মনোনয়ন পাওয়ার আগে থেকেই একাধিক বার বলে আসছেন, যাকেই দল মনোনয়ন দেবেন তার সাথেই কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষকে জয়ী করতে কাজ করে যাবেন। ধানের শীষ যার আমরা তার। এমন কথা বলতে শোনা গেছে।
এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিক ভাবে মনোনীত রাজশাহী-৫ পুঠিয়া-দুর্গাপুর আসনের ধানের শীষের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেন, এ মনোনয়ন পুঠিয়া দুর্গাপুরের সর্বস্তরের মানুষের মনোনয়ন। আমাদের বিএনপি দল অনেক বড়, তাই এ দলে নেতাকর্মী বেশি থাকাই স্বাভাবিক। অনেকেই মনোনয়ন চাইতে পারে এতে দোষের কিছু নয়। আমাকে মনোনয়ন না দিলেও, যাকে দল মনোনয়ন দিত তার পক্ষেই কাজ করতাম। তাই এত বড় দলের মধ্যে অনেক নেতাকর্মী। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে ধানের শীষ কে বিজয় করা সম্ভব। সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে কাজ করে পুঠিয়া-দুর্গাপুর এই আসন থেকে বিজয় লাভ করে, এই বিজয়টিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে চাই। তাই সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আমার আহ্বান, প্রতিটি ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে জোয়ার তুলতে হবে। তাই আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করে, পুঠিয়া-দুর্গাপুরের সকল স্তরের মানুষের অধিকার নিশ্চিত করি।
ইমাম/শামি