সর্বশেষ সংবাদ :

গোদাগাড়ী উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত

শাহালাল ইসলাম, ডিজিটাল :

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ‘উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর একটি উত্তেজনাপূর্ণ কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার মাটিকাটা ইউনিয়নের মাটিকাটা আদর্শ ডিগ্রি কলেজ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।

​কোয়ার্টার ফাইনালের এই গুরুত্বপূর্ণ ম্যাচে একে অপরের মুখোমুখি হয় রিসিকুল ইউপি দল এবং দেওপাড়া ইউপি দল। আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা চললেও নির্ধারিত সময়ে কোনো দলই প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেনি। ফলে ম্যাচটি ড্র হিসেবে শেষ হয়।

​খেলা ড্র হওয়ায় টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী উভয় দলের মধ্যে ১ পয়েন্ট করে ভাগ করে দেওয়া হয়।

​উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ।

​এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মমিনুল হক রনক, জনপ্রিয় ধারাভাষ্যকার তৌহিদুল ইসলাম, সাংবাদিক সাইফুল ইসলাম সারোয়ার সবুজ, শাহালাল ইসলাম, অলিউল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক।

সানশাইন /শাহজাদা


প্রকাশিত: November 5, 2025 | সময়: 9:16 pm | Daily Sunshine