সর্বশেষ সংবাদ :

রাবিতে ৬টি নতুন হল নির্মাণের অনুমোদন

রাবি প্রতিনিধি,ডিজিটাল :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবিতে) ৬টি নতুন আবাসিক হল নির্মাণের উদ্যেগ নেওয়া হয়েছে। এর মধ্যে ছাত্রদের জন্য ৩টি ও ছাত্রীদের জন্য ৩টি নতুন হল নির্মাণ করা হবে। এছাড়া ছেলেদের শেরে বাংলা ফজলুল হক হল পুনঃনির্মাণ করা হবে।

গতকাল সোমবার সন্ধ্যায় উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫৪৩তম সভায় এই প্রকল্প প্রস্তাব অনুমোদন করা হয় বলে আজ (২৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

হল, হোস্টেল ও ডরমিটরি নির্মাণ সম্পন্ন হলে অতিরিক্ত ৭ হাজারেরও বেশি শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা এবং উচ্চতর গবেষণাগারের জন্য যন্ত্রপাতি ও সরঞ্জাম সংগ্রহ হলে গবেষণার ক্ষেত্রে প্রভূত উন্নতি হবে।

চূড়ান্ত অনুমোদনসহ প্রয়োজনীয় সরকারি প্রক্রিয়া সম্পন্ন হলে এই উন্নয়ন প্রকল্প ২০২৬-২০২৭ অর্থবছর থেকে পরবর্তী ৩ বছরের মেয়াদে বাস্তবায়িত হবে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।

প্রস্তাবিত প্রকল্পে আছে চিকিৎসা কেন্দ্র, বরেন্দ্র গবেষণা জাদুঘর ও জুবেরী হাউসসহ কয়েকটি একাডেমিক ও প্রশাসনিক ভবন পুনঃনির্মাণ; ইনোভেশন হাব নির্মাণ; ক্যাম্পাসের অভ্যন্তরীন সড়ক নির্মাণ ও সংস্কার ইত্যাদি।

নাজমুল হুদা / শামি


প্রকাশিত: October 28, 2025 | সময়: 10:02 pm | Daily Sunshine

আরও খবর