, , ।
স্টাফ রিপোর্টার, তানোর:
রাজশাহীর তানোরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মোসা. নাঈমা খান। বুধবার পড়ন্ত বিকেলে নতুন কর্মস্থলে যোগদান করেন।
এসময় প্রশাসন ভবনের সামনে ফুলের তোড়া দিয়ে নবাগত ইউএনওকে বরণ করে নেন উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ হোসেন খান ও কৃষি অফিসার সাইফুল্লাহ আহমেদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা-কর্মচারীগণ। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে শুভেচ্ছা জানাতে আসেন বাংলাদেশ জামায়াত ইসলামী তানোর শাখার আমির আলমগী হোসেনসহ দলীয় নেতা-কর্মীরা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন, সাংবাদিকবৃন্দ। আজ তিনি নিজ কর্মস্থলে কাজ করেছেন।
এরআগে নবাগত ইউএনও গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত ছিলেন তিনি।
সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, নবাগত ইউএনও নাঈমা খান সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার বাসিন্দা তিনি। বুধবার নতুন কর্মস্থল রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তিনি ৩৬তম বিসিএস ক্যাডার অফিসার।
ইউএনও নাঈমা খান বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী সবার সাথে সমন্বয় করে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাবো। এজন্য এ উপজেলার সর্বস্তরের মানুষের উন্নয়নে রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়াও সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা চাই। তানোর বাসির জন্য উপজেলা প্রশাসনের দরজা উন্মুক্ত থাকবে ইনশাল্লাহ।
টিপু সুলতান/শামি