, , ।
জুবায়ের তুহিন ডিজিটাল :
আজ ১৫ আগস্ট বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে আজ শুক্রবার জুমার নামাজের শেষে দুর্গাপুর কেন্দ্রীয় জামে মসজিদ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে বিএনপি নেতা মুক্তাদীর হোসেন মন্টুর সঞ্চালনায়, বক্তব্য রাখেন দুর্গাপুর, পুঠিয়ার,বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মো: ইসফা খাইরুল হক শিমুল।
উক্ত দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির আহবায়ক আয়নাল হক, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ হোসেন আলি শাহ, দুর্গাপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি এ এফ এম সাঈদ তোতা, উপজেলা বিএনপি সদস্য জর্জিস হোসেন সোহেল, উপজেলা বিএনপির সদস্য মমিনুল হক,খবির উদ্দিন আহমেদ, দুর্গাপুর পৌরসভা বিএনপির সাবেক সেক্রেটারি নুরুল হক, ৩ নং পানানগর ইউনিয়নের সিনিয়র সহসভাপতি ফজলুর রহমান, কৃষক দলের আহ্বায়ক আব্দুল হান্নান ও সদস্য সচিব মুহায়মেনুল হক রেন্টু, দুর্গাপুর পৌরসভা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সোয়াদ আলী।
বেগম খালেদ জিয়ার ১৯৪৫ সালের ১৫আগস্ট দিনাজপুর তাঁর জন্মগ্রহণ করেন। চার বোন এবং দুই ভাইয়ের মধ্যে খালেদা জিয়া চতুর্থ। বাবা এস্কান্দর মজুমদার, মা তৈয়বা মজুমদার। পৈএিক নিবাস ফেনী ফুলগাজী হলেও তার শৈশব কৈশোর কেটেছে দিনাজপুরে বাবার কর্মস্থলে। ১৯৮১সালের ৩০মে স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, নিহত হওয়ার পর,রাজনৈতিক অঙ্গনে তিনি পা রাখেন। প্রথমে দলের ভাইস চেয়ারম্যান এবং১৯৮৪সালে দলের চেয়ারপরসন
নিবাচিত হন তিনি।
১৯৯১থেকে১৯৯৬ এবং ২০০১,২০০৬ পর্যন্ত তিন দফা বিএনপি’র সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন বেগম খালেদ জিয়া।বিএনপি ১৫আগস্ট খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন করে থাকে। সরকারি দলে না থাকাকালীন সময়ে দলের নেতা কর্মীরা এক সময় কেক কেটে, ঘরোয়াভাবে তার জন্মদিন পালন করতো।
সানশাইন /শামি