রংপুরের কাউনিয়ায় পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

আবদুস সালাম, রংপুর :

রংপুরের কাউনিয়া উপজেলায় সাব্দী গ্রামে । ডোবায় মাছ ধরতে গিয়ে সোহাগ মিয়া (১০) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকেল আনুমানিক সাড়ে চারটার দিকে শহীদবাগ ইউনিয়নের সাব্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগ সাব্দী গ্রামের বাসিন্দা কাঠমিস্ত্রি আফসারের ছেলে। আল আকসা মাদ্রাসার ছাত্র।

পারিবারে সূত্রে জানা যায় যে, সোহাগ কাউকে না বলে বাসা থেকে বের হয় বাড়ির পাশে ডোবায় মাছ ধরতে যায়। সে অসাবধানবসত গভীর পানিতে যায়। সাঁতার না জানায় পানিতে ডুবে মারা যায়। পরে দীর্ঘ সময় তাকে না পেয়ে পরিবারের লোকেরা খোঁজাখুঁজি শুরু করে এবং পরে দোলার ডোবা থেকে তার নিথর দেহ উদ্ধার করে।

এই ঘটনায় গ্রামবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে । শিশুর অকাল মৃত্যুতে তার পরিবারসহ প্রতিবেশীরা সকলেই শোকাহত।

সানশাইন /শামি


প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫ | সময়: ১২:৩৮ অপরাহ্ণ | Daily Sunshine