, , ।
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশে ফ্যাসিবাদবমুক্ত, সুন্দর ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গঠিত জুলাই রেভল্যুশনারী এলায়েন্স-এর রাজশাহী জেলা কমিটির আয়োজনে পরিচিতি সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
গতকাল ১৩ জুলাই রবিবার কাজিহাটার নানকিং দরবার হলে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কার্যনির্বাহীর সদস্য মোঃ আল ইমরান। আরো উপস্তিত ছিলেন জেলা নবগঠিত কমিটির আহ্বায়ক মোঃ রাকিব হোসেন ও সদস্য সচিব তামিম মোঃ তরিকুল ইসলাম, মুখ্যপাত্র মোঃ গোলাম রাব্বিনী টিপু, মুখ্য সংগঠক ইয়াসির আরাফাত প্রিন্স।
এছাড়াও সভায় আরো উপস্থিত ছিলেন কমিটির যুগ্ম আহ্বায়ক- মোঃ শিমুল আহমেদ, মোসাদ্দেক হোসেন প্রান্ত এবং মোঃ তানভীর মাহতাব, যুগ্ম সদস্য সচিব – ওয়াসিউল ইসলাম আদনান, সাজেদুল ইসলাম শান্ত এবং রাফিউল ইসলাম রাফি। আরো উপস্থিত ছিলেন কমিটির সদস্যবৃন্দ, সাধারন ছাত্রজনতা।
সভায় বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন এবং সংগঠনের কর্মসূচি সম্পর্কে সকলকে অবহিত করেন।
রকিবুল হাসান /শামি